প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 May 2026, 11:02 ইং
কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের চারুপীঠ একাডেমির কার্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল উপলক্ষে ওই পুরস্কার বিতরণ করা হয়।
চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মৌসুমি সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সহকারী শিক্ষক শামছুনাহার, শিক্ষক পপি ঘোষ, দেবজানি ভট্টাচার্য ও মনিরামপুর পৌরসভার নাজমা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন চারুপীঠ একাডেমির প্রশিক্ষক শ্রাবণী সাহা ও সৈয়দা জান্নাতুল মাওয়া। অনুষ্ঠানের অতিথিরা ৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ