নিজস্ব প্রতিনিধি:
যশোরে তীব্র তাপদাহে অতিষ্ঠ ও তৃষ্ণার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’। আজ বৃহস্পতিবার জজকোর্ট মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শরবত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং মানবিক। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা এই রোদের মধ্যেও জীবিকার তাগিদে বাইরে বের হন, তাদের জন্য এক গ্লাস শরবত অনেক বড় স্বস্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ ও শ্রমজীবীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শরবত পানকারী এক পথচারী বলেন, “যে রোদ পড়ছে, তাতে গলা শুকিয়ে আসছিল। এমন সময় ঠান্ডা শরবত পেয়ে খুব উপকার হলো। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।