প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 April 2026, 13:42 ইং
যশোরে এসএসসি ১৯৯৯ ব্যাচের ৩৪৩ বন্ধুর মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের দ্বিতীয় মিলনমেলা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) যশোর পৌর পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ আর বন্ধুত্বের অটুট বন্ধনে দিনটি হয়ে উঠেছিল উৎসবমুখর।
এবারের মিলনমেলায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লাহসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৯৯৯ ব্যাচের প্রায় ৩৪৩ জন বন্ধু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সফল করতে অন্যতম উদ্যোক্তা হিসেবে নিরলস কাজ করেছেন মো. পিকুল, রাসেল ওয়াসী, ইমদাদুল সাওন, পাবেল পারভেজ, নাদিম হায়দার, রনি ও বর্ষা। তাদের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় সারাদেশের বন্ধুদের এক সুতায় বাঁধতে সক্ষম হয় এই আয়োজন।
সকাল থেকেই বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পৌর পার্ক প্রাঙ্গণ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল
স্মৃতিচারণ ও আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা এবং বিশেষ পারফরম্যান্স। দুপুরের প্রীতিভোজ শেষে বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা ছাপিয়ে শৈশবের বন্ধুদের সাথে কিছু সময় কাটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতে এই বন্ধন আরও সুদৃঢ় করতে এবং সামাজিক কর্মকাণ্ডে এই ব্যাচের বন্ধুদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরণের আয়োজন প্রতি বছর অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ