প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 April 2026, 07:21 ইং
যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে যশোর প্রেসক্লাব চত্বরে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তারা এসব চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইরানে মার্কিন-ইসরাইলের হামলা, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মুখরিত হয়ে বক্তারা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ