প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 April 2026, 12:51 ইং
যশোর যুবদলের বহিস্কৃত নেতা এস্কান্দারের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে কোতয়ালি থানা দুই মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনির বিরুদ্ধে কোতয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা হয়েছে। জেলা যুবদলের আহŸায়ক এম তমাল আহমেদ ওসদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেছেন। এস্কান্দার আলী জনি যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি জনি যশোর জেলা যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন মাদকাসক্ত। এহেন কর্মকাÐের ফলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে জাতীয়তাবাদী দলের জেলার নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছেন। তাকে একাধিকবার নিষেধ করার পরও তিনি তা কর্নপাত করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে নানাভাবে আজেবাজে পোস্ট দিয়েই চলেছেন।
গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সদস্য সচিব আনছারুল হক চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ছিলেন। সে সময় দেখতে পান এস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকমের মিথ্যা, বানোয়াট তথ্য উপস্থাপন করে কুৎসা রটাচ্ছেন। তাকে বø্যাকমেইলিং এর মাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করছেন। বিষয়টি তিনি অন্যান্যদের জানান এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে তিনি থানায় মামলা করেন।
অপরদিকে, যুবদলের আহবায়ক এম কামাল আহমেদ ১ এপ্রিল সাড়ের ১১টার দিকে খড়কী শাহ আব্দুল করিম রোডের বাড়িতে অবস্থান করছিলেন। সে সময় দেখতে পান এস্কান্দার আলী জনি ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা ও কুৎসা রটাচ্ছেন। তিনিও জেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে কথা বলে থানায় এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ