প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 April 2026, 10:21 ইং
স্বাস্থ্য সেবা হবে বিজ্ঞান ভিত্তিক - সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার :
আগামীর বাংলাদেশের স্বাস্থ্য সেবা হবে বিজ্ঞান ভিত্তিক। স্বাস্থ্যের সমস্ত কার্যক্রম শুধু মানুষের স্বাস্থ্য নয়, মানুষসহ পরিবেশ এবং প্রাণীর স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ জীববৈচিত্র্য যদি আমরা ধ্বংস করে ফেলি মানুষ টিকে থাকতে পারবে না। আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন যশোরের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভয় যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানার এক কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে উষ্ণায়ন হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, ঝড়-বৃষ্টি বাড়ছে যার মূল কারণ আমাদের এই জীববৈচিত্র্য নষ্ট হওয়া। তাই আমরা যেন এই জীববৈচিত্র্য সংরক্ষণ করে মানুষ ও প্রাণী— সবার অধিকার রক্ষার মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে ।
বিশ্ব স্বাস্থ্য দিবাসে এবারের প্রতিপাদ্য "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ"। এর আগে যশোরের সিভিল সার্জন নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে সিভিল সার্জন যশোরের উদ্যোগে সার্জন অফিস থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যেফ উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, নাজমুস সাদিক রাসেল, বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ কুমার সহ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ