প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 April 2026, 14:12 ইং
অভয়নগরে মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্ত¡রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক ৯০জন কৃষককে মুগ ও তিলবীজ এবং সার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ৩০জন কৃষককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ৬০জন কৃষককে এক কেজি করে তিলবীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ