প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 April 2026, 13:38 ইং
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্বপ্নভূমি ডেস্ক :
আগামীকাল শনিবার বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ডাকা এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ