প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 April 2026, 12:34 ইং
পেশাজীবী থানার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পেশাজীবী থানার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে যশোর প্রাচ্য সংঘ মিলনায়তনে এ শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস এবং আবু মাহাদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা এবং ব্যক্তিত্বের উৎকর্ষ অপরিহার্য। তিনি বলেন, দক্ষ, যোগ্য ও সৎ নেতৃত্ব তৈরির জন্য নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ এবং আত্মশুদ্ধির বিকল্প নেই। তিনি কর্মীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, পেশাজীবীদের সংগঠিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেজওয়ান হোসেন, সৈয়দ শামসুল ইসলাম, হাফেজ আজমল হোসাইন, অ্যাডভোকেট আব্দুল লতিফ, মাস্টার জাকির হোসেন, ডা.শরীফুজ্জামান, ড. মেসবাহ উদ্দিন ও হাসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পেশাজীবীদের মধ্যে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীরা এ ধরনের আয়োজনকে তাদের ব্যক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের প্রতি দায়িত্বশীলতা জাগ্রত করতে সহায়ক বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠান পরিচারনা করেন সেক্রেটারি আবু ফয়সাল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ