প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 April 2026, 14:29 ইং
কাশিমপুর ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজ খান আটক

নিজস্ব প্রতিবেদক
কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্ববায়ক হাফিজ খানকে আটক করেছে যশোরে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আটক হাফিজকে আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ