প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 March 2026, 04:10 ইং
যশোরের আইনজীবী গোলাম মোস্তফার মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর আইনজীবী সমিতির সদস্য গোলাম মোস্তফা মন্টুর মৃত্যুতে বুধবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতি ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এএইচএম সৈয়ধ সাবেরুল হক সাবু।
সাধারণ সম্পাদক এমএ গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দূল মোহায়মেন, আবু সালেহ মো. জাফর সাদিক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, আরএম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, আব্দুল লতিফ, গোলাম রহমান খোকন, আবুল কায়েস, কাজী রেফাত রেজওয়ান সেতু, মুন্সি মোহাম্মদ মঞ্জুরুল মাহমুদ লিটু প্রমুখ। সভা শেষে করে দোয়া ও মোনাজাত করেন মিজানুর রহমান (১)।
সভায় বক্তরা, মরহুম গোলাম মোস্তফা মন্টুর রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ, গত ৭ মার্চ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ