প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 March 2026, 12:10 ইং
শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঈদুল ফিতর উপলক্ষে শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক গাজী রাশেদ রাইয়ান, সদস্য সচিব ফাহিমসহ অন্যান্য সদস্যরা। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ