প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 March 2026, 10:23 ইং
ঊষার আলো সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার

স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে সাতমাইল বাজারে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঊষার আলো সামাজিক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শিহাব, সেক্রেটারি ফেরদৌস হাসান জাকির, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমেদ টনিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ