প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 March 2026, 08:13 ইং
ধর্ষণের অভিযোগে গণপিটুনি, অভিযুক্ত কিশোর আটক
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
আটক আবির হোসেন কাপাশহাটী গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরীকে তার নিজ ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আলী হোসেনের ছেলে আবির হোসেন। ভুক্তভোগী কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আবির হোসেন পালাবার চেষ্টা করে। এ সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত কিশোর আবির হোসেন বলেন, ‘কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়ের বাবা আমাকে মারপিট করেছিল। রাগের কারণে আমি তার মেয়েকে ধর্ষণ করেছি।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘কিশোরী ধর্ষণের অভিযোগে কাপাশহাটী গ্রাম থেকে আবির হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দায়েরর পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ