প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 March 2026, 10:18 ইং
চাঁচড়ায় আলোর সন্ধানে সংস্থার উদ্যোগে ৯০ জন মাকে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার :
যশোরের চাঁচড়ায় আলোর সন্ধানে মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সদস্য ও মা কর্মসূচির আওতায় ৯০ জন মায়ের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে যশোরের চাঁচড়া মধ্যপাড়ায় সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি ও মসলা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকার কর্মকর্তা আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর সন্ধানে মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাম্মৎ সানজিদা খাতুন। এ সময় সংস্থার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ