প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 March 2026, 14:00 ইং
যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক ঃ
৫৪ লাখ টাকার ২ টি স্বর্ণের বারসহ আবু সাইদ নামে এক পাচারকারীকে আটক করেছে যশোরের বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু সাইদ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালিরগর গ্রামের আলী আহমেদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের ৪৯ বিজিবি’র সদস্যরা গোপন সংবারের ভিত্তিতে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক ভাবে আবু সাইদকে আটক ও তার দেহ তল্লাশি কালে কোমরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এক সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক আবু সাইদ বিজিবিকে জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা। এ ঘটনায় আটক আবু সাইদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছু বৃদ্ধি পেয়েছে। এসব পাচার রোধে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ