প্রিন্ট এর তারিখঃ Feb 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 February 2026, 05:40 ইং
যশোরে মাদক ব্যবসায়ী শাহিদুললের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কলস তাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের জঙ্গলবাধাল গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কলস তাড়ি জব্দ করেছে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব তাড়ি বব্দ ও ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে জঙ্গলবাধাল গ্রামের আব্দুর রউফের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় শহিদুল ইসলাম। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে মেঝেতে রেখে দেওয়া ১০ কলস তাড়ি উদ্ধার ও ধ্বংস করা হয়। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ