প্রিন্ট এর তারিখঃ Feb 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 February 2026, 15:03 ইং
ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ছোট ভাইয়ের সঙ্গে অভিমান করে বড় বোন দশম শ্রেণির ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২২ ফেব্রæয়ারি) বিকালে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা ওই ছাত্রীর নাম ইফ্ফাতারা জুঁই (১৫)। সে লক্ষীপুর গ্রামের জুয়েল রানার মেয়ে ও রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের মা পারভীন আক্তার বলেন, দুপুর সাড়ে ৩ টার দিকে জুঁয়ের সঙ্গে তার ছোট ভাই কল্লোলের ঝগড়া হয়। এক পর্যায়ে সে তার ভাইয়ের উপর অভিমান করে আমাদের ঘরে চলে যায়। কিছু সময় পর ঘরে গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় জুঁয়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মরদেহের সুরতহাল সম্পন্ন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ