প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 February 2026, 02:00 ইং
মশা তাড়ানোর সাজালে বিধবার বসত ঘর পুড়ে ছাই

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে মশা তাড়ানোর সাজালের আগুনে এক বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে ওই বিধবার বসতঘরসহ সকল মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার চিংড়া গ্রামের মৃত রফি উদ্দীন বিশ্বাসের স্ত্রী বিধবা রাশেদা খাতুন রোববার রাতে গোয়ালে মশা তাড়ানোর সাজাল দেন। সাজালের আগুন থেকে তার গোয়াল ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বিধবা রাশেদা খাতুন বলেন, তার একটি ছাগল রয়েছে। মশার কামড় থেকে ছাগল রক্ষায় গোয়ালে সাজাল দিয়ে ছিলেন। বসত ঘরের সঙ্গেই তার গোয়াল ঘর। রাতে ওই সাজাল থেকে আগুন ধরে একমাত্র টিনের ছাউনী বসত ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ