প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 February 2026, 02:20 ইং
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা মো. নওসের আলী সেখকে (৯৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজ বাড়ীর সামনের মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাÐের আহবায়ক রজব আলী, অভয়নগর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমাÐসহ এলাকাবাসী।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জানায়, বার্ধক্য জনিত রোগে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সেখ শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ