প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 January 2026, 11:32 ইং
ডিবির অভিযানে যশোরে ঘোপ বউ বাজারের একটি ফ্লাট থেকে আটজন আটক

নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের ঘোপ বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। আটকের সুনিদিষ্ট কারণ ও কদের আটক করা হয়েছে তা জানা যায়নি। অভিযানের পর থেকে এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালে সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘোরাঘুরি করতে থাকে ঘোপ বউ বাজার এলাকায়। বিকেলে ঢাকার ডিবি ও যশোর পুলিশের একাধিক টিম যৌথভাবে একটি তিনতলা ভবনে অভিযান চালায়। ভবনটি ঢাকা বাসিন্দা প্রবাসী নাজিম উদ্দিনের। হঠাৎ করে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে চঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বাসা থেকে ৮ জনকে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চঞ্চলের সৃষ্টি হয়েছে।
ভবনের কেয়ারটেকার কেদু জানান, ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পুলিশ দীর্ঘ সময় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই ফ্ল্যাট থেকে আট জনকে আটক করে নিয়ে যায়। তবে তাদের কি কারণে আটক করেছে জানায়নি পুলিশ।
এ বিষয়ে ভবন মালিক ঢাকার বাসিন্দা নাজিম উদ্দিন মোবাইল ফোনে সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে ওই আট যুবক তার ফ্ল্যাটটি ভাড়া নেন। তারা নিজেদের ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি তার ভাড়াটিয়াদের নাম পরিচয় জানেনা বলে জানিয়েছেন।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানা, ডিবির হেডকোয়ার্টার থেকে একটি স্পেশাল টিম যশোরে অভিযানে আসে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ তাদের সহযোগিতা করে। অভিযানের সময় ওই ভবন থেকে তাদেরকে আটক করে ঢাকায় নিয়ে গেছে। তবে কেন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। এটি একটি স্পেশাল অভিযান ছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ