প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
কেশবপুরে চারুপীঠে সরস্বতী পূজা উদযাপন

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়।
চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়৷ পূজায় পুরোহিত ছিলেন শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ