প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
যশোরে ইসলামি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের পালবাড়ি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইসলামি চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার সকালে দোয়ার মধ্য দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাত্র ৮০ টাকার বিনিময়ে এখানে রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। এবং কম খরচে চোখের সকল প্রকার অপারেশন করাতে পারবেন। প্রতিদিন দুই শিফটে চিকিৎসা সেবা দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ইসলামি চক্ষু হাসপাতালের পরিচালক পরিষদের প্রধান, ব্যাবস্হাপনা পরিচালক ও চিফ কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম। সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাতিন সরোয়ার এবং অনান্য বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসপাতালের পরিচালক বলেন, যশোরে ইতোমধ্যে একাধিক চক্ষু হাসপাতাল থাকলেও স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে ইসলামি চক্ষু হাসপাতাল ব্যতিক্রম ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে এই হাসপাতাল চালু করিনি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন সহজে ও কম টাকায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পায়, এটাই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালটির মাধ্যমে যশোর অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ