প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 January 2026, 15:18 ইং
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার,যশোর:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরে উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করে ইউনয়নের সভাপতি আকরামুজ্জামান।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক ও সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, লেখক ও গবেশক বেনজিন খান, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, মনবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিক, ডাক্তার এহতেশাম পরাগ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম প্রমুখ।
শেষে বেগম খালেদা জিয়া রূহের মাগফেরাত কামনা করে দোওয়া ও মোনাজাত করা হয়। দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এসএম সোহেল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ