প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 January 2026, 11:25 ইং
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী নিহত

কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রী শহিদুল ইসলাম মোড়ল (৪৫) রবিবার ভোরে মারা গেছেন। শহিদুল ইসলাম কেশবপুর পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুরের আবুল কাশেম মোড়লের ছেলে। গত মঙ্গলবার কেশবপুর-চুকনগর সড়কের আলতাপোল এলাকায় বাস ও মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক ভাবে আহত হন। আহত অবস্থায় তাকে খুলনায় একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার ভোরে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, কেশবপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মশিয়ার রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ