প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 November 2025, 12:16 ইং
যশোরে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে লিজনকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে এক মাদ্রসা ছাত্রীকে অপহরণের অভিযোগে লিজন নামে এক যুবককে আটক অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক লিজন যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মিঠু মোল্লার বাড়ি ভাড়াটিয়া জয়দেব দাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামির সাথে ওই ছাত্রীর মোবাইল ফোনের গেমের মাধ্যমে পরিচয়। তারা মাঝেমধ্যে ম্যাসেঞ্জার ব্যবহার করে কথা বলতো। গত ৩ নভেম্বর বেলা সকালে ওই মেয়ে মাদ্রাসার সামনে পৌঁছালে আসামি লিজন কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। খোঁজাখুজি করে ওই ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার পিতা কোতয়ালি থানায় অভিযোগ দেন। পুলিশ তথ্য-প্রযুক্তর মাধ্যমে তাদের সনাক্ত ও ঢাকার ডিএমপি উত্তরা পশ্চিম থানাস্থ আনোয়ারা মান্নাফ স্কুলের পেছনের একটি ভাড়া বাড়ি থেকে লিজনকে আটক ও ছাত্রীকে উদ্ধার করে। গতকাল আটক লিজন ও উদ্ধার ছাত্রীকে আদালতে সেপর্দ করে পুলিশ। বিচারক ছাত্রীর জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের জিম্মান এবং আসামিকে কারাগারে পাঠানের আদেশ দিয়ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ